ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে হিন্দু পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ

SHARE
ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে হিন্দু পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ
আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়ানের জামায়াতে ইসলামীর উদ্যোগে মল্লিকপুর গুচ্ছ গ্রামে হিন্দু পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ মে) সকালে মল্লিকপুর গুচ্ছ গ্রামের পরলোকগমন শান্তি রামের ছেলে অনিল রাম’র পরিবারের মাঝে ঢেউ টিন তুলে দেন উপজেলার সংগ্রামী আমীর মাওলানা আব্দুল আলীম।
এসময় তিনি বলেন, অনিলদের ঘরের চাল নষ্ট হয়ে যাওয়ার কারণে দীর্ঘ দিন যাবত বৃষ্টি হলেই পানি পড়ে তার ঘরের আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে যায়। এই জন্য তাদের প্ররিবারে সবাই দিকে আমরা নজর দিয়ে তাদের বসবাসের জন্য অযোগ্য বাড়িটি সংস্কারের ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পরিবারের পাশে আমরা আছি ও থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন, থানা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাকিম, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, জামায়াত নেতা গাজী ফয়েজ আহমেদ, মোঃ কামাল হোসেন, বেলাল হোসেন সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

SHARE

0 মন্তব্য(গুলি):