যশোরের রাতদিন নিউজ পরিবারের ‘গেট টুগেদার’ অনুষ্ঠিত
আফজাল হোসেন চাঁদ :
যশোর অঞ্চলের পাঠকের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাতদিন নিউজ পরিবারের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।রাতদিন নিউজ পরিবারের সদস্যদের অংশগ্রহনে গেট টুগেদার আয়োজন মিলন মেলায় পরিণত হয়।
শনিবার (৩০ নভেম্বর) সারাদিনব্যাপী যশোর শহরের রেলরোডের গ্রান্ড দরবার পার্টি সেন্টারে আয়োজন করে রাতদিন নিউজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতেই রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সাবেক সভাপতি ও নড়াইল জেলা প্রতিনিধি প্রয়াত সৈয়দ নাইমুর রহমান ফিরোজের স্মৃতি চারণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
অনুষ্ঠানের রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভুইয়া এর সার্বিক সঞ্চালনায় আলোচনার এক পর্যায়ে নতুন বছরে নতুন উদ্যোমে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হন রাতদিন নিউজের সদস্যরা। এরপর বিকালে শুরু হয় প্রতিনিধি ফোরামের নির্বাহী কমিটির সভায় সকল প্রতিনিধিদের সর্বসন্মতিক্রমে পুরাতন কমিটি ভেঙ্গে আগামি একবছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। রাতদিন নিউজের বসুন্দিয়া প্রতিনিধি অমল কৃষ্ণ পালিতকে সাব এডিটর হিসেবে পদন্নতি দেয়া হয় এবং নব কমিটিতে রাতদিন নিউজের নড়াইল জেলা প্রতিনিধি হাফিজুর নিলুকে প্রতিনিধি ফোরামের সভাপতি ও অভয়নগরের বিশেষ প্রতিনিধি রিপানুর ইসলাম রিপনকে সাধারণ সম্পাদক, ঝিকরগাছা প্রতিনিধি আফজাল হোসেন চাঁদকে যুগ্ম সম্পাদক ও শার্শা প্রতিনিধি ইকরামুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়াও প্রতিনিধি ফোরামের আরও আছেন সহ-সভাপতি লোহাগড়া প্রতিনিধি মাহফুজুর রহমান মন্নু, বাঘারপাড়া প্রতিনিধি আজম খান, বাগেরহাট প্রতিনিধি শহিদুল ইসলাম, চৌগাছা প্রতিনিধি শ্যামল দত্ত, যুগ্ম সম্পাদক কেশবপুর উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি মাসুদুর রহমান।
অনুষ্ঠানে রাতদিন নিউজের উপদেষ্টা মন্ডলীর সদস্য যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহম্মেদ, প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ ও গ্রামেরকাগজের অনলাইন এডিটর জাহিদ আহম্মেদ লিটন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং গ্রামেরকাগজের বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক ও দৈনিক স্পন্দনের চীফ রিপোর্টার আশরাফুল আজাদ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের আহ্বায়ক ও ডিবিসির জেলা প্রতিনিধি সাকিরুল কবীর রিটন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি তহিদ মনি এবং বিশিষ্ঠ ব্যবসায়ী কামাল হোসেন, রাতদিন নিউজের বিশেষ লেখিকা ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ ও রাতদিন নিউজের বিশেষ প্রতিবেদক দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটন।
আরও উপস্থিত ছিলেন রাতদিন নিউজের সহযোগী সম্পাদক সুমাইয়া রহমান, সাব এডিটর রিকি খান, যুগ্ম বার্তা সম্পাদক এহসান জামিল, স্টাফ রিপোর্টার ফারজানা আমিন, সোহাগ রুবেল সর্বকনিষ্ঠ সদস্য সাফিন মুবিনসহ আরও অনেকে।


0 মন্তব্য(গুলি):