ঝিকরগাছায় দৈনিক লোকসমাজ পত্রিকার ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আফজাল হোসেন চাঁদ :
যশোর থেকে প্রকাশিত জনবহুল দৈনিক লোকসমাজ পত্রিকার ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও প্রতিষ্ঠাতা প্রকাশক, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় স্থানীয় ঝিকরগাছা প্রেসক্লাব এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) নাভিদ সরওয়ার।
দৈনিক লোকসমাজের ঝিকরগাছা সংবাদদাতা ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংবাদিক তারিকুল ইসলাম তারিক, এম আর মাসুদ, শাহিন আহম্মেদ, ইসমাইল হোসেন, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, শাহ্জামাল শিশির, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি তৌফিক রেজা টোকন, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সভাপতি আকরাম হোসেন, সাবেক সভাপতি আরাফাত কল্লোল, সাধারন সম্পাদক শাহাজাহান আলী, ইউনিটি ক্লাব ঝিকরগাছা শাখার সভাপতি জীবন চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও ফ্রেন্ডস্ টুয়েন্টির সদস্যসহ আরও অনেকে।

0 মন্তব্য(গুলি):