ঝিকরগাছায় সখের বসে মাচা পদ্ধতিতে তরমুজ ও করলা উচ্ছে চাষ : স্বাবলম্বী কৃষক কামরুজ্জামান
আফজাল হোসেন চাঁদ :
কৃষক মোঃ কামরুজ্জামান বলেন, আমার চাকরির পাশাপশি সখের বসত কৃষি কাজ করি। তারই ধরাবাহিকতায় আমি প্রথমে ইউটিউবে দেখে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠি। এরপর কৃষি বিভাগের পরামর্শে খুলনার বাজার থেকে বীজ সংগ্রহ করে তা রোপণ করি। অল্প পরিশ্রমে বেশি ফলন ও ভালো দাম পেয়ে এ চাষে আমার আরও উৎসাহ বাড়েছে। তরমুজ চাষে গোবর, ডিএপি সার, পটাশ, জিপসাম, সেচ, বাঁশ, সুতা, বিষ ও লেবারসহ খরচ হয়েছে প্রায় ৩০-৩৫ হাজার টাকা। ২.৫ থেকে ৩.৫ কেজি ওজনের প্রায় ২ হাজার তরমুজ ধরেছে।
বর্তমান এক চালান বাজারে বিক্রি করেছি। বর্তমানে বাজার মূল্য চলছে ১হাজার ৬শত টাকা মন। এতে সব খরচ বাদ দিয়ে আমার অনেক টাকা আয় হবে বলে আমি আশাবাদি। এছাড়াও আমি যদি স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা ও বিএডিতি’র পলি সেড পায় তাহলে আমার চাষের আকার বৃদ্ধি করতে পারবো।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের পানিসারা ব্লকের (অতিরিক্ত) উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব অর্ধেন্দু কুমার পাঁড়ে বলেন, আমি কৃষকের সাথে যোগাযোগ করে আমার মত করে পরামর্শ দিয়েছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ বলেন, আমাদের এই উপজেলাতে প্রায় ২ হেক্টর জমিতে ব্ল্যাক গোল্ড হাইব্রিড জাতের রঙিন তরমুজ চাষ হয়। কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে। তবে আমাদের এলাকায় বেলেদশ মাটি হওয়ার করণে ইতিমধ্যে অনেকটা কেটে উঠেছে। আমরা তরমুজের যে ফল আশা কারেছিলাম। আমাদের কাঙ্খিত আশা পূরণ হচ্ছে। কৃষকদের চাহিদা মোতাবেক ভালো দাম পাচ্ছে ও সাইজে ছোট ও সুস্বাধু হওয়ায় সকলে তাদের চাহিদা মোতাকেব ক্রয় করছে।

0 মন্তব্য(গুলি):