ঝিকরগাছার সেবা সংগঠনের সহ সভাপতির পিতার মৃত্যুতে শোক
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সহ সভাপতি ও ঝিকরগাছা বাজারের বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী আলীশাহ’র পিতা মিজানুর রহমান (৮৪) বার্ধক্যজনিত কারণে রবিবার বেলা দেড়টার সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২পুত্র, ৩কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। মাগরিব বাদ বাজার (বড় মসজিদ) জামে মসজিদে জানাজার নামাজ শেষে কাটাখাল বেলেবটতলার পরিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার এই মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

0 মন্তব্য(গুলি):