এসএসসিতে জেলা ও উপজেলার মধ্যে শীর্ষে ঝিকরগাছা বিএম হাই স্কুল

SHARE

এসএসসিতে জেলা ও উপজেলার মধ্যে শীর্ষে  ঝিকরগাছা বিএম হাই স্কুল

আফজাল হোসেন চাঁদ :

যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের ফলাফল প্রকাশে ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুল জেলা ও উপজেলার মধ্যে শীর্ষ স্থান দখল করে রেখেছেন। রবিবার (১২ মে) প্রকাশিত ফলাফলে যশোর জেলার সেরা দশের মধ্যে তৃতীয় স্থান এবং উপজেলার মধ্যে প্রথম স্থান দখল করেছে এই প্রতিষ্ঠানটি। এই বিদ্যালয় থেকে ২০২৪সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করেন ২৯২জন শিক্ষার্থী। যার মধ্যে এ প্লাস পেয়েছে ১৩১জন, এ পেযেছে ১৩৯জন, এ মাইনাস পেয়েছে ২০জন, বি পেয়েছে ২জন শিক্ষার্থী। ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের পাশের হার শতকরা ১০০%। 

স্কুলর এক শিক্ষার্থী বলেন, আমার পিতা খুবই গরীব কৃষক। আমি আমাদের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সহযোগিতা নিয়ে আজ এ প্লাস পেয়েছি। আমি আমার শিক্ষক ও পিতা—মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। 

পরীক্ষার ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ । তিনি বলেন, আমার স্কুলের ফলাফল ক্রমাগতই ভালো ফলাফল করে। আমাদের শিক্ষার্থীরা যেটা করেছে সেটা নিয়ে আমরা খুশি। আমাদের এই ধারা অব্যহত রাখতে, যা যা করনীয় সেই সব কার্যক্রমের পরিধি ধরে রাখা হবে। স্কুলের এই ফলাফলের জন্য আমার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ। 

SHARE

0 মন্তব্য(গুলি):