ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনিরুল, ভাইস ইমরান ও জেসমিন

SHARE

 ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনিরুল, ভাইস ইমরান ও জেসমিন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১০প্রার্থীর মধ্যে ৩টি পদে ৩জন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম আনারস প্রতিকে ৪০ হাজার ৬শত ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ঘোড়া প্রতিকে ১৮ হাজার ৪শত ৪৩ভোট, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী দোয়াতকলম প্রতিকে ৪ হাজার ১শত ৩৯ ভোট ও রেজাউল ইসলাম মোটরসাইকেল প্রতিকে ১ হাজার ৯১ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে এবারের নির্বাচনে উপজেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ @ ইমরান রশিদ চশমা প্রতিকে ৪১ হাজার ১শত ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান মিন্টু তালা প্রতিকে ১৭ হাজার ৯শত ৫৬ ভোট ও ইদ্রিস আলী  টিউবওয়েল প্রতিকে ৫ হাজার ১শত ১৭ ভোট পেয়েছেন।

এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা কলস প্রতিকে ২৪ হাজার ৪শত ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা খাতুন হাঁস প্রতিকে ১৬ হাজার ৪শত ৮২ ভোট, সাহানা আক্তার ফুটবল প্রতিকে ১৪ হাজার ৩শত ৯৫ ভোট ও আছিয়া খাতুন পদ্মফুল প্রতিকে ৮ হাজার ৭শত ৪০ভোট পেয়েছেন। 

উল্লেখ্য, এই উপজেলা পরিষদের মোট ভোটার ২লক্ষ ৬৩ হাজার ১শত ৬৮ জন, ১১০টি ভোট কেন্দ্রে ভোট পড়েছে ৬৪হাজার ৩শত ১৬জন, অনুপস্থিত ভোটার  ১লক্ষ ৯৮হাজার ৬শত ৭০জন। এছাড়াও উক্ত নির্বাচনে ভোট বাতিল হয়েছে ১৮৩টি।


SHARE

0 মন্তব্য(গুলি):