দু’সন্তানের কাধে চড়ে রাষ্ট্রিয় মর্যদায় চিরবিদায় নিল বিশ্ব উপন্যাসিক হোসেনউদ্দীন হোসেন
রাষ্ট্রিয় মর্যাদায় দাফন কার্যক্রম শেষে দু’সন্তানের কাধে চড়ে সমাধি স্থলে গেলেন যশোরের ঝিকরগাছার কৃতিসন্তান বিশ্ব বিখ্যাত উপন্যাসিক, সাহিত্য গবেষক, বীর মুক্তিযোদ্ধা, লন্ডন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পুরস্কার প্রাপ্ত( ২০০৫), বাংলা সাহিত্যের কিংবদন্তি, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত (২০২১) ও ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রধান উপদেষ্টা হোসেনউদ্দীন হোসেন (৮৩) (ইন্না—লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (২১ মে) জোহরবাদ স্থানীয় বিএম হাই স্কুল মাঠে সরকারি ভাবে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম কামাল হোসেন ভুঁইয়া।
এরপর জানাজা নামাজ শেষে চিরবিদায়কালে তার আদরের দু’সন্তানের কাধে চড়ে কৃষ্ণনগরস্থ পারিবারিক সমাধিস্থ হন। উল্লেখ্য, তিনি গুরুতর অসুস্থ হয়ে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ মে) বিকাল ৪টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।

0 মন্তব্য(গুলি):