ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন

SHARE

ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বাঙালীর ঐতিহ্যকে ধরে রাখতে রং বে-রঙের পাঞ্জাবী ও শাড়ি বাঙালিয়ান পোশাকে বর্ষবরণ ১৪৩১ উৎসবে উদযাপিত হয়েছে।

বাঙালিয়ান বর্ষবরণ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা পরিষদ, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল ও ঝিকরগাছা বিএম হাই স্কুল, বিরর্তন ঝিকরগাছা সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া, সিনিয়র মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহীম আলী, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

 

SHARE

0 মন্তব্য(গুলি):