আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়াপদাহ মাঠ বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলন করে সংগঠনটি ৷ এ সময় শহীদদের স্মরণে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইসমাইল হোসেন, জাহাঙ্গীর হোসেন, রকি হোসেন, সবুজ হোসেন, আসিফ সহ আরও অনেকে।

0 মন্তব্য(গুলি):