আফজাল হোসেন চাঁদ :
সারাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রথম পর্বের ৪৭জন উপজেলা নির্বাহী অফিসারকে অন্য জেলায় বদলীর সূত্রে আজ রবিবার (১০ ডিসেম্বর) যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয়ের চেয়ারের বসছেন বিতান কুমার মন্ডল।
যশোরের পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নির্বাহী অফিসার হিসেবে ১১ জুলাই ২০২১সনে যোগদান করে ০৭ ডিসেম্বর ২০২৩ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন।
তিনি চলতি বছরের ২৩ জুলাই সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে বিভিন্ন কর্মকান্ডের মধ্যদিয়ে তিনি সব শ্রেণি-পেশার মানুষের কাছে ‘মানবিক ইউএনও’ খেতাবে ভূষিত হয়ে কর্মজীবনের সর্বত্রই অসামান্য অবদান ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ সাইদুর ইসলাম’র হাত থেকে স্বীকৃতিস্বরূপ প্রথম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার শুদ্ধাচার পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র গ্রহণ করেন।
তার ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
ঝিকরগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, আমি আপনাদের পার্শ্ববর্তী ঝিনাইদাহের সন্তান। ঝিনাইদাহের পৌরপারের উপর আমার বাসা।
আপনাদের সহযোগিতা নিয়েই আমি আমার কার্যক্রম পরিচালনা করতে চাই। আমি কাজ করতে পছন্দ করি। কারও উপকার করতে পারলে তৃপ্তি পাই। দেশে ও দেশের মানুষের জন্য আজীবন কাজ করে যেতে চাই। সর্বময় ভাল কাজে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন।

0 মন্তব্য(গুলি):