আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ সভাপতি ও ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের চাচা আলহাজ্ব আমজাদ হোসেন কলিম (৮০) বার্ধক্যজনিত কারণে যশোরের বাসায় সোমবার দুপুর ২টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার পরিবার সূত্রে জানা যায়, এশাবাদ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে সমাধিত করা হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব’র সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।


0 মন্তব্য(গুলি):