ঝিকরগাছার সাংবাদিক খোকনের মাতার ইন্তেকাল : রিপোর্টার্স ক্লাবের পক্ষে সমবেদনা জ্ঞাপন

SHARE

প্রেস বিজ্ঞপ্তি :

যশোরর দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক একরামুল হক খোকনের মমতাময়ী মা খাদিজা খাতুন (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

শনিবার  (১৯ আগষ্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ইসমাইল হোসেন, সভাপতি মাস্টার আশরাফুজ্জামন বাবু, সিনিয়র সহ সভাপতি মহাসীন আলম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, এএসএম জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জীবন, আশিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সহ প্রচার সম্পাদক মিঠুন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সহ সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, তিনি ঝিকরগাছা প্রেসক্লাবের কার্যকারী সদস্য, অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম’র বার্তা সম্পাদক, পৌর যুবলীগের আহবায়ক, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন সংগঠনের সাথে সংযুক্ত রয়েছেন।


SHARE

0 মন্তব্য(গুলি):