আ'লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের মাটি মানুষের উন্নয়ন হয়েছে এমপি ডাঃ নাসির উদ্দিন

SHARE

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও সম্মেলন আয়োজন করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বর উন্মুক্তমঞ্চের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। 

তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের মাটি-মানুষের উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক এম এম মেহেদী হাসান লিটু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আজ উন্নয়নের রোল মডেল। স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড। স্বেচ্ছাসেবক লীগে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদকসেবীকারীদের স্থান হবে না।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাছিমুল হাবীব শিপার, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান কেটি, যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, কামরুজ্জামান কামাল, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, মাহমুদ মুকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, শাহীন হোসেন, আসাদুল ইসলাম, আশিকুল ইসলাম, আজম মোঃ ড্যানী, ইকরামুল করিম সৈকত সহ আরো অনেকে।

 

SHARE

0 মন্তব্য(গুলি):