রণজিৎ বাওয়ালীকে সমগীত সন্মাননা ২০২৩ প্রদান

SHARE

 


চাঁদনী বিডি ডেস্ক :

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি ২০২৩) বিকাল ৪:৪৫ মিনিটের সময় কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়া, নারায়ণগঞ্জে যশোরের ভবদহ আন্দোলনসহ, বিভিন্ন সামাজিক, প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনের সংগ্রামী সংগঠক, গণশিল্পী রণজিৎ বাওয়ালীর প্রতি সমগীতের শ্রদ্ধার্হ নিবেদন করা হয়।

তার হাতে সন্মাননা স্মারক তুলেদেন শিল্পী রফিউর রাব্বি ও মঈন ফাউন্ডেশন প্রদত্ত নগদ অর্থ তুলেদেন রথীন চক্রবর্তী।

ফুলের মালা পড়িয়ে দেন সমগীত কেন্রেদ্বেরীয় কমিটির সহসভাপ্রধান রেবেকা নীলা, চাদর পড়িয়ে দেন সমগীত শুভানুধ্যায়ী হাসানুজ্জামান।

রণজিৎ বাওয়ালীর পরিচিতি পাঠ করেন ঈশিকা শিঞ্জন ষড়জ। নারায়ণগঞ্জ কমিটিকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির সাধারাণ সম্পাদক বিথী ঘোষ। সভাপতিত্ব করেন আলী আশরাফ।

অনুষ্ঠানে আলোচনা করেন রফিউর রাব্বি ও অমল আকাশ। অনুভূতি ব্যক্ত করেন গণশিল্পী রণজিৎ বাওয়ালী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমগীত কেন্দ্রীয় সভাপ্রধান দিনা তাজরিন।

SHARE

0 মন্তব্য(গুলি):