নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শাহাবুদ্দিন মোড়ল

SHARE

চাঁদনী বিডি ডেস্ক :

ইংরেজী শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শাহাবুদ্দিন মোড়ল। বিগত ২০২২ সালকে বিদায় জানিয়ে ২০২৩ সালকে স্বাগত জানিয়েছেন জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি, দূর্দিনের দুঃসাহসী কলম সৈনিক ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন মোড়ল।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পুরাতন বর্ষের বিদায় বেদনার হলেও নববর্ষকে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই। সকল ভেদাভেদ ভুলে নতুন বছর কাটুক অনাবিল আনন্দে,সবাইকে জানাই ইংরেজি নব-বর্ষের শুভেচ্ছা! নতুন দিনের আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য। নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার। আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির, আনন্দের ও নিরাপদ। মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক আলোকিত। দেশের মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের।

তিনি আরও বলেন, সুখের স্মৃতি রেখ মনে,দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে ,মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে। ভাল অথবা খারাপ সময়, সুখের অথবা দুঃখের সময়, ঘুমের অথবা জাগার সময়, অর্ধেক অথবা পুরো সময়, ভাল থাক সব সময়। এই কামনায় সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার-২০২৩।


SHARE

0 মন্তব্য(গুলি):