ছায়াপথ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

SHARE

চাঁদনী বিডি ডেস্ক :

ছায়াপথ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার সাভারের রাজাসনের হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ছায়াপথ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ও সাধারণর সম্পাদক মহোদয় ব্লাড গ্রুপিংয়ের গুরুত্ব সম্বন্ধে বিশেষ আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরো চালিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও হাতেম আলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী সহ সর্বমোট ৩৭৪ জন ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে ফ্রি ব্লাডের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়েছে।

এই কার্যক্রম দেখে এলাকাবাসীর নিকট প্রশংসিত হয়েছে ছায়াপথ ফাউন্ডেশন।


SHARE

0 মন্তব্য(গুলি):