অল্প বয়সেই কবিতা লিখে পাঠকের মন কেড়েছে ঝিকরগাছার মোঃ নজরুল ইসলাম আরিফ। ২০০৮ সালে ৮ম শ্রেণিতে পড়া অবস্থায় কবিতা লেখার মাধ্যমে তার হাতেখড়ি হয়। সে ১৯৯৪সালের ১৫ নভেম্বর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মোঃ আকবর আলী ও মোছাঃ আয়রন বেগমের কোল জুড়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় দোস্তপুর বিএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু।
পরবর্তীতে ২০১০ সালে এমসিডি সম্মীলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি, ২০১৩ সালে যশোরের মুক্তিযোদ্ধা কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি, ২০১৫ সালে শহর সমাজ সেবা যশোর থেকে কম্পিউটার কোর্স, যশোরের মুক্তিযোদ্ধা কলেজ থেকে ২০১৭ সালে সমাজ বিজ্ঞানে অনার্স, ২০২১সনে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সি ক্যাটাগরি ফার্মাসিস্ট এবং ২০২২সালে যশোরের সরকারি কবি মাইকেল মধুসূদন দত্ত কলেজে সমাজবিজ্ঞানে (সরকারি এম এম কলেজ) মাস্টার্স সম্পন্ন করেন।
সামাজিক পারিপার্শ্বিকতা তার সাহিত্য সাধনার অনুপ্রেরণা থাকায় তার (মোঃ নজরুল ইসলাম আরিফ) অসংখ্য লেখা শিল্প সাহিত্যের ছোট কাগজ আত্মবন্ধু, সাপ্তাহিক গ্রামের সংবাদ, নিউ আদর্শ প্রকাশনী, তরঙ্গ, কাব্যকন্ঠ, হিমু পরিবহণ ঝিকরগাছা, সাগরিকা, প্রভাতফেরী, স্বপ্নের সাহিত্য ভেলা (ভারত), সময়ের সংবাদ প্রভৃতি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। নব স্বপ্ন, ধর্ষিতা জননী, কবির প্রাণ, হৃদ কমলের বিলাপ, কলম সৈনিক, আরশী লিটল ম্যাগ, কবির চোখে স্বপ্নতরী নামের যৌথকাব্যগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তার স্বরচিত কবিতা রয়েছে প্রায় তিনশতাধিক ও গল্প রয়েছে প্রায় হাফ শতাধিক।
সাহিত্য জগৎ এ পথচলা : বাংলাদেশ কবি ও কাব্য কন্ঠ সাহিত্য সংসদ প্রচার সম্পাদক (২০১৭-চলমান), জাতীয় আরশি সাহিত্য পরিষদ মডারেটর (২০১৭-চলমান), বাংলাদেশ পোয়েটস ক্লাব যশোর শাখা স্থায়ী সদস্য (২০১৮-চলমান), বাংলাদেশ আজাদ সাহিত্য সংসদ প্রধান উপদেষ্টা (২০১৮-২০পর্যন্ত), সাহিত্য বন্ধন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক (২০১৯-২১মার্চ), রবীন্দ্র সাহিত্য পরিষদ সভাপতি (২০১৯-২১), মাসিক সাগরিকা সাহিত্য পত্রিকা উপদেষ্টা (২০১৯-২০পর্যন্ত), স্বপ্ন বাংলা পরিষদ ঢাকা উত্তর মহানগর ডেপুটি কাউন্সিলর (২০১৯-চলমান), জাতীয় কবিতা মঞ্চ যশোর শাখা সাধারণ সম্পাদক (২০১৯-চলমান), বাংলাদেশ রিপোটার্স ফোরম সদস্য (২০১৯-চলমান), আত্মজ সাহিত্য সংসদ সাধারন সম্পাদক (২০২০-চলমান), আইডিয়াল সোসাইটি অফ বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক (২০২০-২২জানুয়ারী পর্যন্ত), শুভ সাংস্কৃতিক নিকেতন, সাধারণ সম্পাদক (২০২০-চলমান), পাকনেত্র আর্ন্তজাতিক সাহিত্য পরিষদ খুলনা বিভাগ সহ সভাপতি (২০২১-২২ এপ্রিল পর্যন্ত), কথা কাঞ্চন সাহিত্য পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি (২০২১-২২ জুন), গণসংস্কৃতি পরিষদ (কেন্দ্রী কমিটির স্থায়ী সদস্য, খুলনা বিভাগীয় সমন্ময়ক), ইকরা ফাউন্ডেশন এর সাধারণ সদস্য (২০২২জুন-চলমান)।
সাহিত্য জগৎ এ প্রাপ্তি : অনুগল্প প্রতিযোগীতায় সেরা পাঠক ১৮-৩১ ডিসেম্বর ২০১৯, জাতীয় আরশি সাহিত্য পরিষদের ০৪-২৯ ফ্রেব্রুয়ারী ২০২০ সেরা পাঠক, ১২-১৮ ফেব্রুয়ারী ২০২০ সেরা ছড়া লেখক, ২৫-৩১মার্চ ২০২০ সেরা লেখক, আলিম ছাত্র বন্ধু কনফারেন্স, কিশোরগঞ্জ এর ০৫ম সাপ্তাহিক প্রশ্নত্তোর পর্ব-২০ সেরা নির্বাচিত, ০৬ষ্ঠ সাপ্তাহিক প্রশ্নত্তোর পর্ব-২০ সেরা নির্বাচিত, অসর ঔধ কধ ঞড়সবৎ বিশেষ লেখনী সম্মাননা ৩ বার, প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ ৩০জুন-২০২০ সেরা লেখক সম্মাননা, জয় বাংলা সাহিত্য পরিষদ সেরা লেখক ১৯আগষ্ট ২০২১, পাকনেত্র সাহিত্য পরিষদ দৈনিক সেরা লেখক ২ সেপ্টেম্বর ২০২১, জাতীয় কবি ও সাহিত্য সংসদ সেরা লেখক ২৪এপ্রিল ২০২২, Nesrin Bilecn Cevikel Arkedaslan Dunya ressamlar KulbuPainter of the month ২৮ জুলাই ২০২২, হৃদ পল্লী সাহিত্য গ্রুপ দৈনিক সেরা লেখনী ১৩ আগষ্ট ২০২২, জগন্নাথপুর উপজেলা সাহিত্য পরিষদ সেরা লেখক ২৪ আগষ্ট ২০২২, বঙ্গীয় সাহিত্য দর্পন সেরা লেখক ২ বার, মুক্ত বিহঙ্গ সাহিত্য পরিষদ সেরা লেখক ২ বার, স্বপ্নময় হিংলা সাহিত্য পরিবার দৈনিক কলম সম্মাননা ৩ বার এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্য সংগঠনের অনলাইন প্রতিযোগীতায় বরংবার জিতেছেন। মোঃ নজরুল ইসলাম আরিফ বলেন, আমার কলম ন্যায় ও মানবতার মুক্তির জন্যই সচল থাকে সমসময়। তিনি সাহিত্য সাধনায় পাঠককুলের দোয়া ও সহযোগিতা প্রার্থী।

0 মন্তব্য(গুলি):