আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর একরামুল হক খোকন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, ফারুক হোসেন, শাহাদৎ হোসেন, প্রিন্স আহমেদ, আল-আমীন, মিজানুর রহমান, ইবাদ আলী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য কবিরুজ্জামান মিঠু, ইউপি সদস্য মফিজুর রহমান, শাহাবুদ্দিন, হবিবর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ আলম পিন্টু, উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল হক সোহান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মাজিদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক কামাল।

0 মন্তব্য(গুলি):