বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ঝিকরগাছা স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল

SHARE

আফজাল হোসেন চাঁদ :

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিনে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য ওমর শরীফ সাকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদস্য ও পৌর কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, মাহমুদ মুকুল, শাহাদৎ হোসেন, প্রিন্স আহমেদ, মিজানুর রহমান, ইবাদ আলী, মাগুরা ইউপি সদস্য হাসেম আলী, গদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রনি আহমেদ, শংকরপুরের সাধারণ সম্পাদক আশানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রশান্ত বিশ্বাস, তোফাজ্জেল হোসেন ডলার, রাজন হোসেন, রকি আহমেদ, নাভারণ ইউনিয়নের ফারুক শিকদার রবি, রিজু আহমেদ, গদখালীর মুন্সী আবুল হোসাইন, আবু কালাম, আরিফ হাসান, সাদ্দাম হোসেন, খোরশেদ আলম মিন্টু,জুয়েল,নুরুজ্জামান  প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমান গাজিউর রহমান।

SHARE

0 মন্তব্য(গুলি):