আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা পৌরসভার কির্তীপুর ৫নং ওয়ার্ডের ৪বছর বয়সী শিশু কন্যা জান্নাতুল মাওয়া কে বাঁচাতে এগিয়ে আসুন।
দিনমজুর শফিকুল ইসলাম এবং গৃহিনী নাছরিন আক্তারের তিন সন্তানের মধ্যে সবার ছোট জান্নাতুল মাওয়া। যে সময় তার খেলাধুলা করে দৌড়ঝাঁপ করার কথা সেই সময়ে সে মহাখালী ক্যান্সার হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় দিন কাটাচ্ছে।
মাওয়ার পিতা শরিফুল বলেন, ৬ মাস পূর্বে তার মেয়ের জ্বর আসে। অনেক ঔষধ খাওয়ানোর পরও সে সুস্থ না হওয়ায় ডাক্তারের পরামর্শে বুকের এক্সরে করানো হলে তাতে মাওয়ার ফুসফুসের সমস্যা ধরা পড়ে।
তারপর ফুসফুসের পানি শুকিয়ে গেছে, ফুসফুস দিয়ে পুঁজ বের হচ্ছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তার বলেছেন, মাওয়ার ফুসফুসের অপারেশন করতে হবে। অপারেশন করতে প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন। তার অসহায় পিতা বাজারে লেবারি করে অতি সামান্য আয় করে । তার পক্ষে ২লক্ষ টাকা খরচ করার সম্ভাব হচ্ছে না ? টাকার অভাবে অসহায় পরিবারের সন্তানটি কি মারা যাবে। যার জন্য অসহায় পিতা সন্তানকে বাঁচাতে সবার নিকট সাহায্যের আবেদন করেছেন।
অনুগ্রহ করে আপনারা অসহায় শিশু মেয়েটিকে বাঁচাতে আর্থিক সহযোগিতা করুন। সহযোগিতা পাঠানোর বিকাশ নং ০১৯০৮২০৫৯৫৮ (মাওয়ার দুলাভাই ইমাম ইয়াছিন হোসেন)।

0 মন্তব্য(গুলি):