জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিকরগাছায় উপজেলা মৎস্য অফিসের কার্যক্রম

SHARE

 
আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই)- ২০২২ উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ। সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, উপজলা মৎস্য সম্প্রসারণ অফিসার সত্যজিৎ সানা, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, আতাউর রহমান জসি, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য এমআর মাসুদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, রেজোয়ান বাপ্পী, শাহ জামাল শিশির, হান্নান হোসেন প্রমুখ।

রবিবার (২৪ জুলাই) সকাল ১১টায় "নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পোনা মাছ অবমুক্ত করেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। পরবর্তীতে সড়ক র‌্যালি, উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল থেকে সারাদিন ব্যাপী কপোতাক্ষ নদের দেশীয় মাছকে বাঁচাতে নিষিদ্ধ ৩শ মিটার চায়না দুয়ারী জাল ভস্মিভূত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ। উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামে কপোতাক্ষ নদীতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির ছোট মাছ নিধন করার ৩শ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ভস্মীভুত করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ।

বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় বোধখানা গ্রামে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্ত্বরে সুফলভোগীদের মাঝে এনএটিপি-২ প্রকল্প হতে প্রাপ্ত অ্যারেটর ও সেচপাম্প ৪ টি সিআইজি সমিতিকে উপকরণ বিতরন করা হয়।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলার ৩জন মৎস্যচাষিরা পুরস্কার পেয়েছেন।পুরস্কার প্রাপ্তরা হলেন কার্পমিশ্র চাষে শংকরপুর ইউনিয়নের নাইড়া গ্রামের তমিজুর রহমান, পাবদা চাষে নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামের সুজা উদ্দীন সুজন, নার্সারীতে রেনু পোনা চাষে গঙ্গানন্দপুর ইউনিয়নের হাসানুজ্জামান।

জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই)- ২০২২ এর সার্বিক পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপত্বি বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী সহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধান ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।


SHARE

0 মন্তব্য(গুলি):