ঝিকরগাছার সাবেক প্রধান শিক্ষকের মৃত্যুতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারের শোক

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এম.এল) হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আবু দাউদ (৮৪) এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

আবু দাউদ স্যার ১৯৭২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ঝিকরগাছা এম.এল. হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ নানা জটিল অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন তার শোক বার্তায় তিনি বলেন, সাবেক প্রধান শিক্ষক পরম শ্রদ্ধেয় আবু দাউদ স্যারের মৃত্যুতে শিক্ষক সমাজ সহ সকল মহলে শোকের ছায়া নেমে পড়েছে, পরম শ্রদ্ধেয় স্যারের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


SHARE

0 মন্তব্য(গুলি):