আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলার অন্তর্গত ফুলের রাজধানী ক্ষ্যাত গদখালীর রেলওয়ে স্টেশন চালু করতে স্থানীয়দের গোল টেবিলে আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার বিকেলে গদখালীর বন্ধ হয়ে থাকা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গদখালীর সর্বস্তরের জনগণের আয়োজনে ও ঝিকরগাছা স্বেচ্ছাসেবী ঐক্য ফোরামের সহযোগিতায় ফুলের রাজধানী গদখালীকে সারাদেশের রেলওয়ে নের্টওয়ার্কের সাথে যুক্ত করতে পরিত্যক্ত রেল স্টেশনটি পুনরায় চালু করার দাবিতে আলোচনা সভায় বাংলাদেশ ফ্লোওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবর জান বরুন ও অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঝিকরগাছা স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য শাহিন, হাসনা হেনা, সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদ, সমাজ সেবক শহিদুল ইসলাম, সায়েদ আলী, আলমগীর হোসেন, খোরশেদ আলম, শাহিন আহমেদ, গদখালী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম সর্দার, সেবা সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য আসাদুল জামান, মাসুম বিল্লাহ, গদখালী বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইব্রাহীম খলিল।
উল্লেখ্য আলোচনা সভার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আগামী শুক্রবার বিকাল ৪টার সময় গদখালীর রেলওয়ে স্টেশন সংলগ্ন টাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন রেলওয়ে স্টেশন চালু করার দাবি আদায় কার্যকর করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

0 মন্তব্য(গুলি):