জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে স্বেচ্ছাসেবকলীগ -এ.কে আজাদ

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির প্রতিনিয়ত কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকালের গদখালী  ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ফুল মার্কেটের কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

তিনি তার বক্তব্য বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগের সাথে ভ্যানগার্ড হিসেবে একযোগে কাজ করবে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা সকল ইউনিয়নে স্বচ্ছ কমিটি গঠন করতে চাই। এখানে কোনো মাদকসেবী, চাঁদাবাজের ঠাঁই হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, কামরুজ্জামান কামাল, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, মাহমুদ মুকুল, পৌর কাউন্সিলর ও সদস্য সাজ্জাতুল জামান রনি, জাহিদুল ইসলাম, শাহাদৎ হোসেন, প্রিন্স আহমেদ, মিন্টু মিয়া, মিজানুর রহমান ও ইবাদ আলী।

সম্মানিত অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী  লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাবেক ইউপি সদস্য তাজউদ্দিন তাজ, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মুনিরুল আলম মিশর।

গদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মুন্সী আবুল হোসাইনের সভাপতিত্বে কর্মী সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রনি আহমেদ।

উল্লেখ্য গত ৮ জুলাই শংকরপুর ইউনিয়নে, ২৬ জুলাই হাজিরবাগ, ২৮ জুলাই ঝিকরগাছা সদর ও ৩০ জুলাই বাঁকড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়।


SHARE

0 মন্তব্য(গুলি):