ঝিকরগাছার সাব-রেজিস্ট্রার অফিস স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস স্থানান্তর না করার দাবীতে সর্বস্তরের জনগণ এক ব্যানারের মাধ্যমে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাব-রেজিস্ট্রার অফিসের সামনের মানববন্ধনে অংশ গ্রহণ করেন কম্পিউটার ব্যবসায়ী মালিক সমিতি, দলিল লেখক সমিতি, স্থানীয় ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণ।

এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে বলেন, উপজেলা পরিষদ ও পৌরসভা সংলগ্ন এই অফিসে আগত সাধারণ মানুষেরা এক জায়গায় তাদের বিভিন্ন ধরনের পরিসেবা পায়। কিন্তু এই অফিসটা এখান থেকে প্রায় এক কিলোমিটার দুরে রেল লাইনের ধারে একটি আবাসিক এলাকায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। উক্ত এলাকায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাট কিংবা অন্য কোনো অফিস নেই।

সেখানে নিরাপত্তার বিষয়টিও আমলে নেওয়া হয়নি। বাজার থেকে বেশখানিকটা দুরে হওয়ায় সেবা প্রত্যাশী মানুষকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে এবং হয়রানির শিকার হতে হবে। সেখানে যাতায়াতের কোনো ভালো রাস্তাও নেই। সর্বদিক বিবেচনা করে বক্তারা সাব-রেজিস্ট্রার অফিসটি যেখানে আছে সেখানেই বহাল রাখার আহবান জানিয়েছেন।


SHARE

0 মন্তব্য(গুলি):