ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বাংলা বর্ষবরণ ১৪২৯ উৎসবে উদযাপিত হয়েছে। বর্ষবরণ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝিকরগছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি বাজারের গুরুত্বপূণ স্থান পরিদর্শন করে আবারও স্কুল চত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, অমিয় বিশ্বাস, মুনির হোসেন, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস সহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 


SHARE

0 মন্তব্য(গুলি):