ঝিকরগাছায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলায় শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয়েছে যশোর পল্লী বিদুৎ সমিতি -১

SHARE

আফজাল হোসেন চাঁদ :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় "মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২" এ শ্রেষ্ঠ স্টল (প্রথম) নির্বাচিত হয়েছে যশোর পল্লী বিদুৎ সমিতি -১ এর ঝিকরগাছা জোনাল অফিস।

বৃহস্পতিবার রাতে মেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর ২( ঝিকরগাছা -চৌগাছা) আসনের মাননীয় সাংসদ, মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিনের হাত থেকে শ্রেষ্ঠ স্টলের ক্রেস্ট নেন যশোর পল্লী বিদুৎ সমিতি -১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম  টিএমএম মেসবাহ উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম,  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল হক, সহকারী কমিশনার( ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,  মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। এছাড়াও সকল সরকারি দপ্তরের বিভাগীয় প্রধান ও সহকারী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, "মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২" এ দ্বিতীয় হয়েছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও তৃতীয় হয়েছে ঝিকরগাছা বিএম হাই স্কুল।

SHARE

0 মন্তব্য(গুলি):