আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ’র নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পৌর শাখার সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মুনিরুল আলম মিশর, নবনির্বাচিত কাউন্সিলর ও উপজেলা সদস্য সাজ্জাতুল জামান রনি, জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন, আবুল হোসেন, প্রশান্ত কুমার কাটু, আরিফ হোসাইন, শাকিল হোসেন, ইমন সরদার, রাজন, রকি প্রমুখ।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচির বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অগ্নিঝরা মার্চের কর্মসূচি শুরু হলো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সাম্প্রদায়িক গোষ্ঠী ও একাত্তরের পরাজিত শক্তির সব ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সকল ইতিবাচক কাজে সরকারের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগ।
0 মন্তব্য(গুলি):