আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছার পেন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ও কম সুবিধাপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় মণিরামপুর দীঘিরপাড় আবিরন নেছা মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পেন ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক মোঃ সফিয়ার রহমান।
আবিরন নেছা মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ডাঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মেঘনা ইমদাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, অত্র প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক জাফর ইকবাল, প্রধান শিক্ষক ফারহানা রুমা, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর প্রমূখ।
0 মন্তব্য(গুলি):