আফজাল হোসেন চাঁদ :
আগামী ১৬ জানুয়ারী যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে নৌকার প্রতীকের বিজয়ের লক্ষ্যে পৌর সদরের পুরন্দরপুর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, বর্তমান পৌর মেয়র ও বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের মাঝি আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।
মঙ্গলবার সকালে পৌর ৭ নং ওয়ার্ডে নৌকা মার্কার নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, আওয়ামীলীগ নেতা, রেজাউল করিম রিজু, হাফিজুর রহমান, আলিম বিশ্বাস, শাহিন বিশ্বাস, জফু সরদার, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আাসানুর জামান, উপজেলা ছাত্রলীগ নেতা সোহাগ পারভেজ সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
0 মন্তব্য(গুলি):