ঝিকরগাছা লেডিস ক্লাবের নতুন নামের মোড়ক উন্মেচন

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা লেডিস ক্লাবের নতুন নাম ঝিকরগাছা লেডিস উদ্যোক্তা ক্লাব নামের মোড়ক উন্মেচন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা কাটাখাল কালিতলার জাপান কমিনিউটি সেন্টারের আনান্দঘন পরিবেশে ঝিকরগাছা লেডিস ক্লাব ২য় বছরে পা রাখলো ঝিকরগাছা লেডিস উদ্যোক্তা ক্লাব নামে।

এই আয়োজনে ছিল ক্লাবের নামের মোড়ক উন্মেচন, উপস্থিত অতিথি এডমিন ও মডারেটরদের বক্তৃতা, ক্রেষ্ট বিতরণ, সদস্যদের মধ্যে দুপুরের খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকালে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপনি ঘোষনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডমিন ইশরাত জাহান, মডারেটর সাদিয়া সাজনিম, মাসুমা মিম, শাহনাজ বেগম, আরমিন জাহান, মেঘনা ইমদাদ, বিপাশাসহ আরো প্রায় দুশতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

SHARE

0 মন্তব্য(গুলি):