বিজয় দিবস
কবি আঃ মান্নান
আজ ১৬ই ডিসেম্বর
মহান বিজয় দিবস।
৩০ লক্ষ বাঙালী শহীদ
বাংলার মাটিতে রচিল ইতিহাস।
চল্লিশ বছর ধরে মোরা বাঙালী
নর নারী স্মরণ করি ক্ষনে ক্ষনে।
১৭৫৭ সালের পরাজয়ের মালা
পরিল এই বাংলা।
ইংরেজ ফরাসী আর পাকিস্তানীরা
করিল শাসন শোসন আর অত্যাচার।
১৯৭০সালে অত্যাচারে অতিষ্ঠ হইয়া
বিদ্রোহী হইল বাংগালী আবার।
সবুজ তৃন ভুমিতে শৃষ্টি হল
রক্ত খচিত ইতিহাস।
১৬ই ডিসেম্বর আনিল ছিনিয়া
বিজয়ের মালাটি আবার।
বাংলা দেশ হইল স্বাধীন
সাত কোটি নরনারী ছাড়িল স্বস্তির নিশ্বাস।
আজ ১৬ই ডিসেম্বর
মহান বিজয় দিবস।
0 মন্তব্য(গুলি):