আফজাল হোসেন চাঁদ :
আগামী ১৬ জানুয়ারী ২০২২ এ আসন্ন যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌরসভার বর্তমানের সফল মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল নৌকার মাঝি হওয়ায় পৌর সদরের বিভিন্ন স্থানে রবিবার সারাদিন মিস্টি বিতরণ করা হয়েছে। তিনি ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক মৃত আব্দুস সোবহান ও মৃত নুর জাহান বেগমের ছেলে। পৌরসভা সংগঠিত হওয়ার পরে ১৩ মে ২০০১ ইং তারিখে খ শ্রেণির এই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করে এবার আবারও দলীয় ভাবে তিনিই মনোনয়ন নিয়ে নৌকার মাঝি হয়েছেন। ১৯৭৭-১৯৭৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ শাখার সাবেক যুগ্ম সম্পাদক, ১৯৮২-১৯৮৮ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঝিকরগাছা উপজেলা শাখার সাবেক সাধারন সদস্য, ১৯৯৩-২০০৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ঝিকরগাছা উপজেলা শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, ২০০৩-২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ঝিকরগাছা উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক, ২০১৪ সাল থেকে আজ অদ্যাবধি বাংলাদেশ আওয়ামী লীগ ঝিকরগাছা উপজেলা শাখার সহ সভাপতি (১)।
0 মন্তব্য(গুলি):