ঝিকরগাছা পৌরনির্বাচনে নৌকাপ্রতীকের প্রার্থী জামালের মনোনয়ন জমা উপলক্ষে দোয়া অনুষ্ঠান

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের মনোনয়নপত্র জমা উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন।

পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিবলু সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, চৌধুরী রমজান শরীফ বাদশা, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, নাসিমুল হাবীব শিপার, শামসুর রহমান, অশোক দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান কেটি, যুবলীগ নেতা আবু জাফর মনি, আব্দুল জব্বার, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু, আলিমুল মৃধা, ফজলে হোসেন বাদশা, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সদস্য ও পৌর কমিটির সভাপতি ফারুক হোসেন, সদস্য জাহিদুল ইসলাম, সাজ্জাদুল জামান রনি, তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আশানুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, যশোর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের যুগ্ম-আহ্বায়ক শাওন রেজা, উপজেলার সভাপতি বিল্লাল হোসেন, পৌর সভাপতি সবুজ হোসেন, ছাত্রলীগ নেতা আইকে সৈকত, হান্নান হোসেন প্রমুখ।

উল্লেখ্য, দোয়া অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাসের নিকট মনোনয়নপত্র জমা দেন পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল।


SHARE

0 মন্তব্য(গুলি):