ঝিকরগাছাবাসীর ৩বছর ১৬দিনের ভালোবাসার অবসান ঘটিয়ে মেহেরপুরে ওসি আঃ রাজ্জাক

SHARE

চাঁদনী বিডি ডেস্ক : 

ঝিকরগাছাবাসীর হৃদয়ে দাগ কেটে দিয়ে নিয়মনীতি ও সরকারি চাকরিতে বদলি সূত্র নিয়ে গড়ে তোলা ভালোবাসার অবসান ঘটিয়ে ৩বছর ১৬দিনের মাথায় বিদায় নিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ রাজ্জাক।

ঝিকরগাছা থানায় যোগদানের পর থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করে, নিয়ম নীতি ও কৌশল অবলম্বনে জনসেবামূলক কর্যক্রমে কখনো অন্যায়ের কাছে মাথা নত না করে, ন্যায়ের সৈনিক হিসেবে দায়িত্ব পালনে ব্যস্ততা নিয়ে চেয়ারে বসে থাকা আইনের শাসন প্রতিষ্ঠা করার মানুষটি আজ মেহেরপুর জেলার গাংনী থানার অফিসার ইনচার্জের চেয়ারে।

তবুও তার ফেলে যাওয়া স্মৃতি বিস্মৃত দিনগুলো ক্রমাগতই হৃদয় জুড়ে না থাকার বেদনাগুলো বহন করে। আপনাকে সর্বদা মনে রাখবে ঝিকরগাছাবাসী।

বর্তমানে আমাদের অভিভাবক, গায়ক সেই মানুষটি এখন মেহেরপুর জেলার গাংনী থানার অফিসার ইনচার্জ। যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম'র প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন চাঁদ, চাঁদনী বিডি পরিবারের পক্ষ থেকে সর্বময় সফলতা কামনা করছি।

SHARE

0 মন্তব্য(গুলি):