বর্ষপূর্তি উৎসব উদযাপন করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাত দিন নিউজ

SHARE

চাঁদনী বিডি ডেস্ক :

যশোর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাত দিন নিউজের বর্ষপূর্তি উৎসব উৎযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরের ভিআইপি কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা যতটা সহজ মনে করা হয়, ততটা সহজ নয়। কিছু মানুষ সাংবাদিকতার নামে পেশাদার সাংবাদিকদের মান সন্মান ক্ষুন্ন করছেন। এ ধরণের কর্মকান্ড থেকে সবাইকে সজাগ থেকে সামনের এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। একই সাথে রাতদিন নিউজের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, যশোর জেলা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা এখন চ্যালেঞ্জিং পেশায় পরিণত হয়েছে । মানুষ টাকা দিয়ে কার্ড কিনে সাংবাদিক বনে যাচ্ছেন। যেটা আমাদের কাম্য নয়। সাংবাদিকতা পেশাকে সন্মানের স্থানে রেখে রাত দিন নিউজের সকল সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম.আইয়ুব ও সময় টিভির জেলা প্রতিনিধি জুয়েল মৃধা, রাতদিন নিউজের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রেসক্লাব যশোরের সাংস্কৃতিক সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি তৌহিদ মনি, গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, সিনিয়র সাংবাদিক এম.আর রকি। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের পরিসমাপ্তি ঘটে।

এরপর বেলা ১২টার সময় একই স্থানে ২য় পর্বের কার্যক্রমে রাতদিন নিউজের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের সাথে মতমিনিময়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সল্প সময়ের মধ্যে রাতদিন নিউজ পাঠকের মন জয় করে নিতে পেরেছে।পাঠকের চাহিদাকে প্রাধান্য দিয়ে সবার আগে সঠিক খবর পরিবেশন করে থাকে। এই মান ধরে রেখে আগামীতে আরো সামনের দিকে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

প্রতিনিধিসভায় রাতদিন নিউজের বর্ষপূতি উৎসবের সভাপতি ও রাতদিন নিউজের সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া শিমুল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাতদিন নিউজ প্রতিষ্ঠার পর থেকেই নানা চড়াই-উতরাই পেরিয়ে মানুষের ভালোবাসা পেয়ে আজ রাতদিন নিউজ এক বছর শেষ করেছে। এই সময়ে অনলাইন নিউজ পোর্টালটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ জন্য আমরা আনন্দিত ও গর্বিত। আগামীতে রাতদিন নিউজের অবস্থান আরো দৃঢ় হবে- এই প্রত্যয় নিয়েই সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। এই পথচলায় সব কর্মীদের একতাবদ্ধ থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে আমার সবাই এক নৌকার যাত্রী। একসঙ্গে দাড় বাইলে অবশ্যই একটা স্বর্ণালি সময়ে পৌঁছে যাব। সবশেষে রাতদিন নিউজের পাশে থাকার জন্য তিনি দেশ-বিদেশের সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সাংবাদিক- কর্মকর্তা-কর্মচারীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, প্রভাষক ও কবি হুসাইন নজরুল হক। এ সময় বিশেষ অতিথি ছিলেন, রাতদিন নিউজের উপদেষ্টা মন্ডলির সদস্য ও প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সদস্য জাহিদুল কবীর মিল্টন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রভাষক লিয়াকত আলী।

অনুষ্ঠানে আরও অংশ নেন, নিউজ থ্রির সম্পাদক আমিনুর রহমান মামুন, ওয়ান নিউজ বিডির সম্পাদক আল মামুন শাওন, স্বাধীন বার্তার প্রকাশক ও সম্পাদক এম এইচ উজ্জল, স্বাধীন কন্ঠের সম্পাদক হাসিবুর রহমান শামীম, টাইম ভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিএম অভি, বনি ফেজের সম্পাদক বনি বিল্লাহ, চাঁদনী বিডি ডট কমের প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন চাঁদ। এছাড়াও প্রতিনিধি সভায় রাতদিন নিউজের যশোরের প্রত্যেক উপজেলা ও বিভিন্ন জেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, রাতদিন নিউজের উপদেষ্টা, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গ্রামেরকাগজের বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম।



SHARE

0 মন্তব্য(গুলি):