ঝিকরগাছার গদখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার গদখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহতরা হলেন, জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলী ছেলে আলমগীর হোসেন (৪৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই যুবক সাতক্ষীরা ল ১১-১৭৮৮ নং ডিসকভারি মটরসাইকেল যোগে বেনাপোলের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গদখালীর রজনীগন্ধা কোল্ড স্টোরের সামনে তাদেরকে চাকায় পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরবর্তীতে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।




SHARE

0 মন্তব্য(গুলি):