ঝিকরগাছায় যুবলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

SHARE

 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণ হয়েছে। 

মঙ্গলবার রাতে বোডঘাটস্থ সিগমা ক্লিনিকের নিচের এই আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে যুবলীগ নেতা মোখলেছুর রহমান কেটির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমানুল কাদির টুল্লু, উপজেলা আওয়ামীলীগ নেতা নুনু ফকিরসহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের পৌর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু।


SHARE

0 মন্তব্য(গুলি):