যশোর উপজেলার উপ-নির্বাচনে নৌকার মাঝিকে যুবলীগ ঝিকরগাছা পৌর আহবায়ক কমিটির শুভেচ্ছা
আফজাল হোসেন চাঁদ :
যশোর সদর উপজেলার উপ-নির্বাচনে নৌকার মাঝি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি। পরবর্তীতে যশোর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। যশোর সদর উপজেলার উপ-নির্বাচনে নৌকার মাঝি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিকরগাছা পৌর আহবায়ক কমিটির পক্ষে আহবায়ক একরামুল হক খোকন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিকরগাছা পৌর আহবায়ক কমিটির পক্ষে আহবায়ক একরামুল হক খোকন গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রজীবন থেকে রাজপথের লড়াকু এই সৈনিককে মূল্যায়ন করায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা । এছাড়াও যশোর সদর উপজেলার উপনির্বাচনে নৌকার মাঝি হিসাবে মনোনীত প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিকরগাছা পৌর আহবায়ক কমিটির পক্ষ হতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

0 মন্তব্য(গুলি):