আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় পানি সরবরাহের আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প'র আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ও মুক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অন্তরা সরকার, মুক্তি ফাউন্ডেশনের ট্রেনিং অফিসার অনিমেষ পাল, গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দিন বিল্টু, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ, গদখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান নওশের আলী, ঝিকরগাছা ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন, নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী, নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান নেছার আলী, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান নিছার উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম শরিফ সহ আরও অনেক।

0 মন্তব্য(গুলি):