আফজাল হোসেন চাঁদ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির ওয়াপদাহ রোডের টোকিও টাওয়ারের ২য় তলার নিজেস্ব কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির আহবায়ক কমিটির অহবায়ক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম লাবু, সৈয়েদ রাসেল, সদস্য, ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, ফারুক হোসেন, মিজানুর রহমান, শাহাদৎ হোসেন, সাজ্জাদুল জামান রনি, মিন্টু মিয়া, শাহ জামাল শিশির প্রমুখ।

0 মন্তব্য(গুলি):