এদেশের লাল সবুজের পতাকার মাঝে জনতার হৃদয়ে বেঁচে আছেন বঙ্গবন্ধু এমপি ডাঃ নাসির উদ্দিন

SHARE

 

আফজাল হোসেন চাঁদ :

যশোর ২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা  মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন বলেছেন , এদেশের লাল সবুজের পতাকার মাঝে বাঙ্গালীর হৃদয়ে  বেঁচে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন ১৯৭৫ এর ১৫ আগষ্ট যারা  বঙ্গবন্ধু কে স্বপরিবারে হত্যা করে ভেবেছিলো হয়ে গেছে সব শেষ, কিন্তু তারা ভাবেনি বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। মঙ্গলবার বিকালে  নাভারন ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত   জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের স্মরণে স্থানীয় বায়সা বাজারে এক বিশাল স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নাভারন ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি  ও ইউপি  চেয়ারম্যান শাহাজান আলী উক্ত সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি  ছিলেন, উপজেলা  আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি রমজান শরীফ  বাদশা, যুগ্ম সম্পাদক ও উপজেলা  চেয়ারম্যান মনিরুল  ইসলাম, যশোর জেলা  যুবলীগের সহসভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগ নেতা  রফিকুল ইসলাম বাপ্পী, শামীম রেজা, যুবলীগ নেতা ও উপজেলা  ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা  ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও  নাভারন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হারুনর রশীদ। আরো  উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক  আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, মাগুরা ইউপি  চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নেছার আলী, গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, নির্বাসখোলা ইউপির সাবেক চেয়ারম্যান খাইরুজাজামান, গদখালী  ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি শাহাজান আলী, উপজেলা যুবলীগ নেতা আবু জাফর মনি, আব্দুল জব্বার, জাফিরুল হক, আব্দুল বারিক, পৌর যুৃবলীগের আহবায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহবায়ক মনিরুল আলম মিশর, যুবলীগ নেতা আরিফ সন্টু, ইমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম লাবু প্রমূখ।


SHARE

0 মন্তব্য(গুলি):