কেশবপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সবজি বিতরণ

SHARE


সম্প্রতি কেশবপুর করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে কেশবপুর উপজেলা ছাত্রলীগ।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যশোর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার এমপি'র নিদর্শনয় ও যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব ও কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিকের এর তত্ত্বাবধায়নে কেশবপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনার কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার ও সবজি বিতরন করে মুন্নাফ হোসেন মুন্না। আজ বিদ্যানন্দকাটি ইউনিয়নে ১০০ পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছাত্রলীগ নেতা,রাব্বি,শরিফুল ইসলাম জুয়েল,রিজাউল ইসলাম,গফুর ইসলাম,মোঃ রুহুল আব্দুল কুদ্দুস, রিদয়,আরাফাত হোসেন দূর্জায়, রাসেল,বুলবুল আহম্মেদ,যুবলীগ নেতা জাহাতাব,মাহাতাব, আলতাব,, সবুজ,আশরাফুল, আতাউর,সাগর, মামুন, কুদ্দুস,ইনামুল ইসলাম বাদল, রিয়াদ,প্রমুখ।
SHARE

0 মন্তব্য(গুলি):