আফজাল হোসেন চাঁদ :
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে ঝিকরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দুয়া অনুষ্ঠান করেছে৷শুক্রবার সন্ধ্যায় অস্থায়ী দলীয় কার্যালয়, ঝিকরগাছা বাজার টোকিও টাওয়ারে এই দুয়া অনুষ্ঠান হয়। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও দোয়া অনুষ্ঠানের মধ্যে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের করোনা মুক্তির জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক শামসুজ্জোহা লোটাস, সদস্য, ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, ফারুক হোসেন, সাহাদত হোসেন, সাজ্জাদুল জামান রনি, শাহ জামাল শিশির।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. এনামুল আহাম্মেদ শিপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিনুর রহমান শাহীন, প্রশান্ত কুমার, স্বপন সরদার, মাহামুদু হাসান সোহেল, মন্টু, জুয়েল প্রমূখ।


0 মন্তব্য(গুলি):