বাঁকড়ায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

SHARE

 

আফজাল  হোসেন চাঁদ :

করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা'র নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহবানে, বাঁকড়া ইউনিয়নের ২৫০জনের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন।

 তিনি তার বক্তব্যে বলেন,  বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবানে দেশের মধ্যে অসংখ্য যুবলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে সেবা প্রদান করছেন। অসহায় কৃষকের মাঠের ধানকাটা থেকে শুরু করে ঈদ উপহার, খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা প্রদান থেকে লাশ দাফন করা পর্যন্ত সকল কাজের সাথে যুবলীগের নেতা-কর্মীরা কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের পাশে থাকতে আমাদের আজকের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের বাঁকড়া জোনাব আলী খান (জে.কে) মাধ্যমিক বিদ্যালয়ে বাঁকড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহামুদ, যুবলীগ নেতা মোখলেছুর রহমান কেটি, শাওন রেজা খোকা, জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার হেলাল উদ্দিন খাঁন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাঁকড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান খান পলাশ ও সরদার কবির।



SHARE

0 মন্তব্য(গুলি):