আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ৪ দিনব্যাপী সচেতনতামূল্ক প্রচার মাইকিং ও মাস্ক বিতরণ শুরু করেছে।
বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা বাজারের পূরাতন কলেজমাঠ থেকে এই কার্যক্রম শুরু হয়। মাস্ক প্রদান ও সচেতনতামূলক মাইকিং আরম্ভ করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম লাবু ও যুগ্ম-আহ্বায়ক শামসুজ্জোহা লোটাস। আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য, ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, রফিকুল ইসলাম, শাহাদত হোসেন, সেলিম হোসেন, প্রিন্স আহমদ, সাজ্জাদুল জামান রনি, আল আমীন, শাহ জামাল শিশির, মিন্টু মিয়া, মিজানুর রহমান ও ইবাদ আলী।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, ঝিকরগাছায় আশংকাজনকভাবে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় এ কার্যক্রম হাতে নিয়েছেন। মানুষকে ঘরে রাখতে ও সচেতন করতে আগামী চারদিন ঝিকরগাছা পৌরসভা ও ১১টি ইউনিয়নে এই মাস্ক বিতরণ ও মাইকিং কার্যক্রম চলমান থাকবে।

0 মন্তব্য(গুলি):