ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে ৩হাজার মাস্ক বিতরণ

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় জেলা প্রশাসনের নির্দেশনায় স্বেচ্ছাসেবী  সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে মঙ্গলবার সকালে ঝিকরগাছা কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা ও ৩হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সাথে সম্প্রতি মহামারী করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কিত আলোচনা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগত সেবা প্রত্যশীদের জন্য মাস্ক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উপজেলার শ্রেষ্ঠ জয়ীতা  মেঘনা ইমদাদ, সংস্থার স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট এ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউট জুবায়ের বিন মকলেছ, রহমত উল্লাহ, শিক্ষক বিথী খাতুন।

SHARE

0 মন্তব্য(গুলি):