আফজাল হোসেন চাঁদ :
করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে পবিত্র রমজান উপলক্ষে যশোরের ঝিকরগাছায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেনের উদ্যোগে আলিয়া মাদ্রাসার এতিম ও অসহায় দুস্থ মানুষের মাঝে মাক্স, ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে আলিয়া মাদ্রাসা প্রঙ্গণের এই আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব সিপার, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ছেলিমুল হক সালাম, ইলিয়াস মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শাওন রেজা খোকা, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিন্টু, আলিমুল মৃধা সহ যুবলীগের একাধিক নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহবানে দেশের মধ্যে অসংখ্য যুবলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে সেবা প্রদান করছেন। অসহায় কৃষকের মাঠের ধানকাটা থেকে শুরু করে খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা প্রদান থেকে লাশ দাফন করা পর্যন্ত সকল কাজের সাথে যুবলীগ নেতা-কর্মীরা কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের পাশে থাকতে আমাদের আজকের এই ইফতার ও রান্না করা খাবার বিতরনের কর্মসুচীর আয়োজন।

0 মন্তব্য(গুলি):