যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেনের পিতার জানাজা হাজারো মানুষের ঢল

SHARE

আফজাল হোসেন চাঁদ :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেনের বাবা রওশন আলী সরদার (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৯ মে) রাতে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জোহরবাদ উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রাম প্রাইমারী স্কুল মাঠে হুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

জানাজায় অংশ নেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিব, ঝিকরগাছা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, চৌগাছার সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, চৌগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয়, ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম, ইলিয়াস মাহমুদ, চৌগাছার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা যুবলীগের সদস্য আজহার আলী, রফিকুল ইসলাম বাপ্পী, শামীম রেজা, জাহাঙ্গীর হোসেন,আবু জাফর মনি, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, তাজউদ্দিন,  আঃ জব্বার, সাদ আমিন রনি, আব্দুল বারিক, সাবেক সদস্য মোখলেছুর রহমান কেটি, শাওন রেজা খোকা , ছাত্রলীগ সভাপতি এহসানুল হাবিব শিপলু, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিন্টু, আশরাফুল আলম, আলিমুল মৃধা, সদস্য আশাকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, বাবু মৃধা, জাহিদুল,  রনি সর্দার, আলমগীর হোসেন, চৌগাছা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু প্রমুখ।

SHARE

0 মন্তব্য(গুলি):